বসন্তের ছোঁয়া



শীতের হাওয়া বিদায় নিয়ে 
ফাগুন এলো দোরে,
সুখ বসন্তের ছোঁয়া পেয়ে 
কোকিল ডাকে ভোরে।

পাতা ঝরা গাছের ডালে 
নতুন কুঁড়ি ভাসে,
ফুলে ফুলে মৌমাছিরা 
গুনগুনিয়ে হাসে।

প্রেমের ছোঁয়ায় মত্ত সবাই 
ফাগুনের এই বেলা,
শালিক দোয়েল কোকিল ডাকে 
বসায় প্রেমের মেলা।

নীলাকাশে মেঘের ভেলা 
ছুটে হাওয়ায় ভেসে,
নদীর ঘাটে রমনীরা 
যায় যে এলো কেশে।

রাখালিয়া বাজায় বাঁশি 
মাঝি ভাসায় তরী,
প্রকৃতির এই রূপের জাদু 
দেখি নয়ন ভরি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়