বাংলাই মধুর ভাষা
মায়ের ভাষার প্রহরী হয়ে
ভাঙল যারা শিকল বেড়ি,
তাঁদের স্মরণে ফিরে এল আজ
একুশে ফেব্রুয়ারি।
রক্তের দামে কিনেছে ওঁরা
বাংলা বর্ণমালা,
তাইতো আজ জ্বালিয়ে প্রদীপ
সাজাই ফুলের ডালা।
স্মরণ করি তাঁদেরে আজ
প্রতি ঘরে ঘরে,
মাতৃভাষা বাংলা মোদের
গর্বে হৃদয় ভরে।
রক্তে রাঙানো বর্ণমালা
হাসে যে সকাল সাঁঝে,
সালাম বরকত রফিক জব্বার
এই আমাদের মাঝে।
বিশ্বের বুকে খুঁজে ফিরে দেখ
বাংলাই মধুর ভাষা,
এ ভাষার মান থাকবে অটুট
এইটুকু মনে আশা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন