প্রতীক
প্রেমের ভাষা বুঝে না যে মন
প্রেমিক হয়ে দেয় সে সাঁড়া,
চৌদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস
থাকে যে সবাই মাতোয়ারা।
লাল পাপড়ির মাঝে লুকিয়ে থাকে
অবুঝ মনের ভালোবাসা যে,
আজ কেবলই গোলাপের কদর
ভালোবাসার প্রতীক সে যে।
গোলাপের মতো রঙিন জীবন
আনমোল প্রতিটি ক্ষণ,
প্রেমের জোয়ারে ভেসে যায় তারা
অবুঝ তো বুঝে না দিনক্ষণ।
ভালোবাসার মাহাত্ম্য না বুঝে
ঝরে যায় যত কলি,
নিজেকে বিলিয়ে অসহায় কত
এমন একটা দিনের বলি।
কাঁটা ঘেরা গোলাপ শুকিয়ে গেলে
বসে না যে অলি তায়,
বুঝে নিতে হবে সে গোলাপ শুধু
ক্ষণিকের তরে শোভা পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন