আমার লেখা গানে



হিফজুর রহমান লস্কর

ঘুরলাম কত শহর বন্দর 
শূন্য হৃদয় নিয়ে,
আসেনি কেউ বেঁধে নিতে 
প্রেমের পরশ দিয়ে।

তোমার সাথে প্রথম দেখা 
গঙ্গা নদীর তীরে,
হৃদয় আমার কেড়ে নিয়ে 
চলে গেলে ধীরে।

ভাগ্যের জোরে দেখা পেলাম 
ত্রিশটি বছর পরে,
মতির হার শুকিয়ে গেছে 
তোমায় স্মরণ করে।

কেমন করে ভুলবো আমি 
সেই সে মিষ্টি হাসি,
তাইতো সদাই সঙ্গী আমার 
পোড়া বাঁশের বাঁশি।

পাই কিনা পাই তোমায় আমি 
বাঁশীর সুরের টানে,
হাজার বছর থাকবে তুমি 
আমার লেখা গানে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়