পূণ্যময় এ রাতে



চৌদ্দই শাবান এলো ফিরে 
পূণ্যময় এক রাত,
নামাজ পড় রোজা রাখ
খুঁজো মাগফিরাত।

স্রষ্টা জানি ভাগ্য লিখেন 
পূণ্যময় এ রাতে,
পূণ্যের ভাণ্ডার শূন্য আমার 
ডাকছি খালি হাতে।

মোহ মায়ায় মত্ত হয়ে 
দিনের পর দিন যায়,
তোমার সেবায় আরাধনায় 
পাইনি সময় হায়!

পাপের বোঝা মাথায় নিয়ে 
করছি শির আজ নত,
ক্ষমা করো ওহে দয়াল 
দাওগো পূণ্য যত।

কাতর স্বরে ডাকি প্রভু 
শবেবরাতের এ রাতে,
আমার নামটা থাকে যেন 
পূণ্যবানের সাথে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়