বুঝিনি তা আগে
গয়া কাশী বৃন্দাবনে
খুঁজলাম কতো ত্যাগে,
জীবের মাঝেই তোমার বাস
বুঝিনি তা আগে।
অবুঝ মনে বুঝতে পাইনি
তোমার স্বরূপ প্রভু,
নিজেকেই যে ফাঁকি দিলাম
ভাবিনি তা কভু।
সৎ পথেতে চলে যারা
পায় যে তোমার দেখা,
আমি অধম বিপথে ছিলাম
হয়তো ভাগ্য লেখা।
স্বার্থের তরে অন্ধ হয়ে
কাটলো জীবন ক্ষণ,
নিদান কালে চেয়ে দেখি
কেউ নেই আপন জন।
আঁধার যখন ঘনিয়ে এলো
সূর্য যাবে পাটে,
ক্ষমা চাই গো দয়াল প্রভু
ঐ সে পারের হাটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন