প্রতি হিংসা



এই সমাজের অনেক মানুষ 
চায়না কারো ভালো,
মুখে যদিও ভালো দেখায় 
অন্তরে সে কালো।

মন ভরা তার অহঙ্কারে
শুধুই স্বার্থ বুঝে,
পরের ক্ষতির ধার ধারে না 
নিজের স্বার্থ খোঁজে।

হিংসা বৃত্তি পর নিন্দা
এইতো তাদের কাজ,
আপন ঘরের খোঁজ রাখে না 
বাবুয়ানি সাজ।

পরের ভালো দেখলে যারা 
হিংসার বিষে জ্বলে,
দেশ সমাজের শত্রু তারা 
সকল ধর্ম বলে।

 তাইতো বলি হিংসা ভুলে 
চলো সাম্যের পথে,
তবেই সবাই মনে রাখবে 
সার্থক জীবন রথে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়