জীবন গাথা
প্রভাত থেকে মসির খেলা
ভাবতে ভাবতে যায় যে বেলা,
অঙ্ক কষা, কলম ঘষা
শব্দ চাষে জীর্ণ দশা।
নয়টা হলে স্কুলে চলে
পড়ুয়ারা সব দলে দলে,
পিঠের বোঝা বেজায় ভারি
চলতে হবে তাড়াতাড়ি।
ইংলিশ বুঝা, বিজ্ঞান বুঝা
কোন কিছুই নয়তো সোজা,
কষ্ট করে জীবন গড়ে,
ক্ষুধায় কাতর তবু পড়ে।
পড়ার চাপে মনটা কালো
ছুটি হলেই লাগে ভালো,
বাড়ি ফিরে খেলায় মাতে
আবার পড়ে সন্ধ্যা রাতে।
অঙ্ক মাথে কাজের সাথে
কাগজ কলম থাকে হাতে,
জীবন গাথা বইয়ের পাতা
গুরুজনরা মাথার ছাতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন