দশে মিলে শোধন করি



হারিয়ে গেছে সমাজটা আজ 
কেউ তো কারো নয়,
বনের পশু সমাজ গড়ে 
মানুষে পায় ভয়।

মানব সমাজ রসাতলে 
বিচার আচার নাই,
ধর্ষণ শোষণ এই সমাজে 
সদাই শুনতে পাই।

চোখের সামনে খুনখারাবি 
করছে মানুষ ভাই,
কথা বললেই ফেঁসে যাবে 
মুখ খুলে না তাই।

মনুষ্যত্ব হীন নরপশুদের 
চলছে যেনো রাজ,
নারীর সম্ভ্রম ধূলোয় মিশে 
বলতে লাগে লাজ।

সমাজের এই সঙ্কট কালে 
সবার একতা চাই,
দশে মিলে শোধন করি 
তার উপরে নাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়