শুধু খাবার তরে



হিমেল পরশ লাগছে গায়ে 
কুয়াশা ভেজা প্রাতে,
এই আমেজে লাগে ভালো 
রবির আলোর সাথে।

মাঠে মাঠে নতুন ফসল 
কাটছে কৃষক ভাই,
নতুন ধানে নবান্ন হবে 
খুশির সীমা নাই।

শীতের দিনের খেজুর গুড়ের 
সন্দেশ সবার চাই,
তাহার সাথে পিঠাপুলি 
সবাই খেয়ে যাই।

নতুন ধানের চুঙ্গা পিঠা 
বানায় আগুন জ্বেলে,
ক্ষীর ননী পায়েস দিয়ে 
খায় যে কর্ম ফেলে।

শীত কালের এই খাবার জুটে 
 সব বাঙালির ঘরে।
ঘন ঘন উৎসব করে 
শুধু খাবার তরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়