ডানে বায়ে দেখো



সমাজটাতে কিযে হলো
নেই নিরাপদ স্থান ,
কখন কোথায় কী যে হবে 
কে নিবে কার প্রাণ।

শহর বন্দর স্কুল কলেজে 
একি কালো ছায়া,
ওঁৎ পেতে রয় লোলুপ দৃষ্টির 
মানুষ রূপি কায়া।

সূযোগ পেলেই লোট ধর্ষণ 
প্রাণও নিতে পারে,
তথ্য প্রমাণ লোপাট করে 
আইনও  শেষে হারে।

বন্য জন্তু অনেক ভালো 
হিংস্র নয় ওরা,
মুখোশধারীর খপ্পর থেকে 
বাঁচতে হবে ত্বরা।

তাইতো বলি চলার সময় 
ডানে বায়ে দেখো,
বিশ্বাস কাউকে করা যায় না 
সেটা মনে রেখো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়