এসো সচেতন হই



সমাজের যত নোংরামি কাজ 
নেশাই তো তার মূল ,
নেশার ঘোরেই করে যে ছেলেরা 
ভুলের পরেও ভুল।

অবশেষে তারা অকালেই ঝরে 
পায়না মানব প্রীতি,
ঘেন্নাই করে সকল মানুষে
বাজে হয় তার স্মৃতি।

খোলা বাজারে মাদক দ্রব্য 
আজ সমাজের বুকে,
তাইতো আজিকে যুবসমাজ 
চরম ক্ষতির মুখে।

বিক্রেতার যে নেই অপরাধ 
সেবনকারীর দোষ,
আইন করে তাহা বন্ধ করি 
তাহাতে যে নেই হুঁস।

তাইতো বলি নিজের দায়িত্ব 
নিজেরাই করো স্থির,
মাদক দ্রব্যের বিরোধীতা করে 
উঁচু করো নিজ শির।

মাদকমুক্ত সমাজ গড়তে 
এসো সচেতন হই,
নিজেও ছোঁবনা ছোঁতে দেবো না 
সুস্থ সবল রই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়