এমন বাদল দিনে
আষাঢ়ের নীলাকাশ কালো মেঘে ঢাকা,
ঝর ঝর ঝরে জল যেন কালি মাখা।
ফোটা ফুল অলি বিনে
ঝরে যাবে বুঝি আজিরে,
নিঝুম নিস্তব্ধ দেখো চাহিরে।
এমন বাদল দিনে।
বাদলের ধারা ভরে নদী নালা
জলে থইথই কাদা মাখা পথশালা।
দাঁড়াবার ঠাঁই যেন নাহিরে।
বলাকারা নীড়ে যায় ফিরে,
ধবলীরা চলে গোহালে,
এমন বাদল দিনে।
কড়কড় ডাক বিজুলি চমক
কানে তালা প্রাণে ভয়,
নহে স্প্রীয়মান চাষারা আজিকে।
সর্বত্র আঁধার দেখ চাহি রে।
আজ কেহ নেই যে ঘরের বাহিরে।
এমন বাদল দিনে।
ভিজিয়ে গোমড় কৃষকের দল
যোগাবে খাবার ফলাবে ফসল।
চোখ বুজে আছে তারাই কেবল
আর কোথা কেহ নাহি রে।
ঘিরিছে আঁধার দেখো চাহি রে।
এমন বাদল দিনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন