যোগব্যায়াম



বিশ্ব জুড়ে যোগের হাওয়া 
যোগাসনে রোগ নিরাময়,
শরীর স্বাস্থ্য ঠিক রাখতে 
নেই যে আর কোন ভয়।

সুখের ছায়ায় বসত করে 
বিষণ্ণতায় ভরে মন,
ভেবে দেখো এই জীবনে 
শরীরটাই তো আসল ধন।

রোগ নিরাময় রূপ লাবণ্যে
সময় মত ব্যায়াম চাই,
প্রাতঃভ্রমণ আর প্রাণায়ামে
সুস্থ সবল জীবন পাই।

ভোরের হাওয়ায় প্রাতঃভ্রমণে 
নির্মল বায়ু লাগে গায়,
অসুস্থতা আসার আগেই 
রক্ষা পাওয়ার স্মার্ট উপায়।

ভ্রমণ শেষে যোগ ব্যায়াম 
সকল চিন্তা করে দূর,
অল্পক্ষণের এই যে কাজে
স্মৃতির বিকাশ ভরপুর।

দেহের সাথে মনের যোগ 
তারই নাম যোগাসন,
নিয়মিত যোগ ব্যায়াম 
সতেজ রাখে সারাক্ষণ।

তাইতো বলি আসুন সবাই 
ঔষধ ছেড়ে করি ব্যায়াম,
সব রোগেরই মহৌষধ 
যোগাসন ও প্রাণায়াম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়