অতীত
অতীতটা বেশ মজার ব্যাপার থাকে সবার মনে,
কভু ফিরে দুঃখ নিয়ে কভু আবার সুখের সনে।
সঠিক পথে চলতে কভু ছিল অমানিশা,
কখনো বা অতীতে পাই বর্তমানের দিশা।
সফল হওয়ার শিক্ষা দেয় বিফলতার জ্ঞান,
অতীত তাইতো দেখিয়ে দেয় ভবিষ্যতের ধ্যান।
সে সময়টা সামনে এসে ঝরায় চোখের জল,
কভু আবার শান্তি সুধায় বক্ষে যোগায় বল।
অতীত মানে সোনালী দিন ভেবে আকুল প্রাণ,
চোখের সামনে ভেসে ওঠা দুঃখ সুখের গান।
অতীত খুঁজে মিলে কভু লজ্জাবতীর ভিড়,
কভুও বা অতীত ভেবে উন্নত হয় শির।
জীবন মানেই ভাঙ্গা গড়া কভু হার কভু জিত,
অতীত মাঝে তাইতো মিলে শুধরে চলার ভিত।
অতীত রেখে আঁধার ঘরে সামনে খুঁজি বর্তমান,
তার ভাবনায় এগিয়ে চলি ভবিষ্যতের সব সোপান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন