মহান শিক্ষা



নতুন সাজে সাজবে মুমিন 
ঈদুল আজহার প্রাতে,
নবীর নীতি পালন করি
 মিলবে সবার সাথে।

আমির গরীব নেই ভেদাভেদ 
ইসলামেরী শান,
একই স্রষ্টার সৃষ্টি সবাই 
একই সবার প্রাণ।

সাহায্যের হাত বাড়িয়ে দাও 
অনাথ আতুর দেখে,
মানব সেবাই স্রষ্টার সেবা 
সেটা মনে রেখে।

কামনা বাসনা ক্রোধ হিংসা 
লোভ আর অহংকার,
ছয় রিপুতে ধ্বংস মানব 
ধ্বংস সারা সার।

রিপু ত্যাগের মহান শিক্ষা 
ঈদুল আজহার মাঝে,
মনের পশু জবাই করি 
অন্য পশুর সাজে।

অহঙ্কার আর দ্বন্দ্ব হিংসা 
বিনাশ করে ভাই,
মনের হিংসা বলি দাও
তার উপরে নাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়