স্মার্টফোন

 হিফজুর রহমান লস্কর

স্মার্টফোন আর নেটওয়ার্কের বিশ্বজুড়ে যোগান
নিঃসন্দেহে বলতে পারি সভ্যতার শ্রেষ্ঠ সোপান।
স্মার্টফোনের আগমনটা ভালো কিবা মন্দ 
সে কথাটি ভাবলে পরে মনে লাগে ধন্দ।
যেদিন থেকে এ ফোনটি এলো সবার হাতে 
বিশ্ব এলো হাতের মুঠোয় সন্দেহ নেই তাতে।
অনলাইনে পড়াশোনা খেলাধুলা আদান প্রদান হয়
আত্মীয়তা বন্ধুত্ব ভালোবাসা কিছুই বাকি নয়।
অজানাকে জানার তরে স্মার্টফোনটা চাই
দূরের মানুষ পাশে আসে তাও দেখতে পাই।

স্মার্টফোনের গুণের কথা বলবো কত আর
ভালো মন্দের মিশ্রণ নিয়েই সকল আবিষ্কার।

ভালোর চেয়ে খারাপ দিকে থাকে সবার আকর্ষণ
কত ছেলে বিপথে যায় কিনতে একটা স্মার্টফোন।
স্মার্টফোনটা কেড়ে নিল সাধের ভালোবাসা
আপন জনকে পাশে পাওয়া এ যেন এক দুরাশা।
অনলাইনে ব্যস্ত সবাই কেউ নেই কারো পাশে
আপন সবাই দূরে সরে তাইতো অনায়াসে।
পড়াশোনায় বসে শিশু শুরু করে খেলা
ভবিষ্যতটা নষ্ট হচ্ছে করোনা ভাই হেলা।
নানা রকম কু দৃশ্য সব থাকে নেটের মাঝে
কোমল মতি শিশু কিশোর তাতেই বিরাজে।

সংযমী হও স্মার্টফোনে হয়োনা কভু অধীর
হারিয়ে যাবে দৃষ্টি শক্তি হবে যে ভাই বধির।
স্মার্টফোনের ব্যবহারটা সেদিন সার্থক হবে
যেদিন সবাই মন্দ ছেড়ে ভালো কাজে নেবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়