সত্যের সন্ধানে


রচনা: হিফজুর রহমান লস্কর

পৃথিবীটা পূর্ণ আছে কতশত জ্ঞানে
তবুও রয়েছি মোরা এখনও অজ্ঞানে।
খুঁজে ফেরো বিশ্বমাঝে ঐসকল তত্ত্ব
এখনও নিগূঢ় আছে যে সকল সত্য।
অতি ক্ষুদ্র প্রাণী বলে যারে কর হেলা
তার মাঝে খুঁজে দেখ জ্ঞান আছে মেলা।
কভুও লড়েনা তারা নিজেদের মাঝে
দিবানিশি ব্যস্ত থাকে নিজ নিজ কাজে।
শাসন শোষণ নেই, নেই কোন যন্ত্র
পিঁপড়াও দিয়ে যায় একতার মন্ত্র।
প্রকৃতি উদার সদা মানবের 'পরে
তাইতো সকল সৃষ্টি ভোগ করে নরে।
গাছপালা তরুলতা ফলমূল শাঁখে
খাবার যোগান সহ ছায়া দিয়ে রাখে।
দিঘি জল টলমল নদী ধারা বহে
মানব কল্যাণে থেকে দূষণটা সহে।
বায়ু সদা দিয়ে যায় বাঁচার মন্ত্রনা 
প্রতিদানে দেই মোরা দূষণ যন্ত্রনা।
বাগানে ফুলের কলি সুগন্ধ ছড়ায়
নিঠুর মানব তারে পায়ে দলে যায়।
কাকের কর্কশ রব ঘৃণা কর তারে
নোংরা ময়লা যত সে-ই সাফ করে।
প্রকৃতি সুন্দর রূপ ভরে মন প্রাণ
আমরা পারিনা দিতে ইহার সম্মান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়