অমর

হিফজুর রহমান লস্কর

জীবন নামক রথের যাত্রা
শূন্য থেকে শুরু,
গন্তব্য স্থল কোথায় আছে
কেউ জানেনা পুরো।

যোগ বিয়োগ আর হিসেব-নিকেষ
চলে জীবন ভর,
সে হিসেবের ফলটা ভারী
হয় যে আপন পর।

অধিক হিসেব করতে গিয়ে
পায়না খুঁজে পথ,
তবু সবাই অঙ্ক কষে
চালায় জীবন রথ।

সকল অঙ্কের হিসেব মিলবে
হলে জীবন শেষ,
ভাগফলটা থেকে যাবে
থাকবে না ভাগশেষ।

অবুঝ মনে বুঝে নাও তাই
বেঁচে থাকার হাল,
থাকবে ধরায় কর্মগুলোই
অমর চিরকাল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়