অপমান
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ -০১/০৮/২০২২
পায়ের নিচে ব্যাঙ পড়লে
স্রষ্টাকে সে ডাকে,
প্রাণ বাঁচানোর কৌশল করে
চুপচাপ থাকে।
ছাড়া পেলে রাগ করে
লাথি মারে গায়ে,
মানুষ কি লাথি খেয়ে
ধরে তার পায়ে?
কুকুর যদি ধেয়ে এসে
কামড় দিতে চায়,
তার দিকে ফিরে যাওয়া
মানবে কি শোভা পায়?
যার যে যোগ্যতা আছে
সেতো তা করবে,
তা বলে কি নিজের যোগ্যতা
নিজেই ভুলে যাবে?
অযোগ্যের জবাব দেওয়া
নিজেরই অপমান,
এদের থেকে দূরে থেকো
বাঁচাতে নিজের মান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন