অমৃত মহোৎসব

 হিফজুর রহমান লস্কর
তারিখ -১২/০৮/২০২২

ভোরের হাওয়ায় তেরঙ্গা উড়ায়ে শুরু হল কলরব
এগারো আগস্ট যাত্রা শুরু অমৃত মহোৎসব।
পঁচাত্তর তম স্বাধীনতা দিবস পনেরো আগস্ট ভোর
চার দিন আগে শুরু হয়ে গেল পতাকা উত্তোলন সুর।
এই দিবসেই হারিয়েছি মোরা বিপ্লবী ক্ষুদিরাম
স্বাধীনতা দিবসের পূর্ব লগ্নে স্মরিছি তাহার নাম।
ভুলেনি ভারত ভুলিনি আমরা সেই বিপ্লবী সংগ্রাম
এগারো আগস্ট ফাঁসীর মঞ্চে উঠেছিল ক্ষুদিরাম।
দুরন্ত কিশোর দুরন্ত দাপট জ্বলন্ত অগ্নিশিখা
স্বাধীন ভারত খুঁজে ফিরে যারে পরাতে জয়টীকা।
ভারত মায়ের মুক্তির তরে আরো যারা দিল প্রাণ
তাদের স্মরণে সঙ্কল্প করি রাখিব দেশের মান।
আজিকার এ দিনে তাইতো আয়োজন অমৃত মহোৎসব
অনেক ত্যাগে স্বাধীনতা এলো সেটা করি অনুভব।
ঘরে ঘরে উড়বে জাতীয় পতাকা জাগবে ভারতবাসী
ফিরিয়ে আনব হারানো একতা দেশকে ভালবাসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়