আশুরার দিনে
হিফজুর রহমান লস্কর
তারিখ -০৯/০৮/২০২২
আশুরার দিন ঘিরে হয় কত খেলা
বুঝিনা অবুঝ মোরা বিধাতার লীলা।
বিনা দোষে রক্ত ঝরে কারবালার ময়দান
হাসান হুসেন কাতিল করে এজিদ শয়তান।
বছর ঘুরে আসে ফিরে মহররমের মাস
মাতম করে বিশ্ব মুসলিম ফেলে দীর্ঘশ্বাস।
এ দিবস নয় শুধু বিষাদের ক্ষণ
বিশ্ব জুড়ে আরো আছে বহু আলাপন।
আদি পিতা আদমের সৃষ্টি এই দিনে
সৃষ্টি জগত পূর্ণ হয় হাওয়ার আগমনে।
আদম হাওয়ার বিচ্ছিন্নতা জাগায় শিহরণ
এই দিবসেই আবার তাদের আরফাতে মিলন।
বিশ্ব যবে ভেসেছিল দারুন প্লাবনে
নূহ নবীর তরী তীর আশুরার দিনে।
আয়ুব ইউসুফ ইউনুছ সহ আরো যত নবী
সবারই জীবনে ভাসে আশুরার ছবি।
আশুরার আরো বর্ণন ইতিহাসে রয়
ঈসা নবীর আগমন এদিনেই হয়।
হজরত মুহাম্মদ বিশ্বনবী অশুভ বিনাশে
যত যুদ্ধ জয় করেন মহররম মাসে।
সুখে দুঃখে পূর্ণ এদিন জানিও নিশ্চয়
এই দিবসে সৃষ্টি ধরা এদিবসেই হবে লয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন