পৃথিবী টাকার গোলাম

হিফজুর রহমান লস্কর

টাকার পিছে ছুটছে মানুষ
ছুটছে জীবন ভর,
টাকার লোভে পড়েই মানুষ
ভুলে আপন পর।

টাকার তরে খুন খারাবি
টাকার তরে কর্ম,
হাসায় কাঁদায় সবই করে
এইতো টাকার ধর্ম।

টাকাই সুজন টাকাই বন্ধু
টাকাই ভালোবাসা,
টাকাই নাকি সুখের চাবি
করতে জীবন খাসা।

পথশিশু গরীব দুঃখী
সবারই চাই টাকা,
কোটিপতির পকেট দেখো
টাকার তরে ফাঁকা।

আরো চাই আরো চাই
এ যেন এক নেশা,
টাকার ভাণ্ডে শুয়েও দেখো
কাটেনা অমানিশা।

টাকায় ভালো টাকায় মন্দ
টাকায় বিকে আইন,
জুলুমবাজ আর অত্যাচারীও
টাকায় রাখে ফাইন।

উকিল মোক্তার জজ্ ব্যারিস্টার
সবারই চাই টাকা,
রোগীর কাছে ডাক্তার বাবু
টাকার তরে বাঁকা।

তাইতো সবার টাকা চাই
টাকায় মিলে সেলাম,
সত্যি কথা ভেবে দেখো
পৃথিবী টাকার গোলাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়