বৌ দিবস
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ -০২/০৮/২০২২
হরষে বিষাদ ভাবছে খোকা
নির্জন নিরালে বসে
বৎসর জুড়ে পালন করি
কতনা দিবস হেসে।
কী যন্ত্রণা কাঁদায় মোরে
একটি দিবস তরে।
বৌ দিবসটি আসবে কবে
জানার ইচ্ছে করে।
ভাবতে ভাবতে তন্ময় খোকা
লুটিয়ে পড়ে খাটে
দিন শেষে আঁধার নামে
সূর্য গেল পাটে।
মা এসে বসলো পাশে
দেখে খোকার কাণ্ড
খাতাপত্র সব এলোমেলো
বইগুলো লণ্ডভণ্ড।
মোবাইল হাতে ঘুমিয়ে খোকা
বকছে অহর্নিশ
পেলাম না মা কোথাও খুঁজে
বৌ দিবসের হদিস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন