সুপ্রভাত

 হিফজুর রহমান লস্কর

সারা রাতের আঁধার শেষে
ঊষার আলো হাঁসে
সে আলোতে খুশি হয়ে
বিশ্ব জগত ভাসে।

পশুপাখির কিচিরমিচির
মিষ্টি মধুর সুর,
নীল আকাশে কাকের ডাক
রাত হয়েছে ভোর।

পূব গগনে আলোর খেলা
সোনালী রূপ ধরে,
ভোরের হাওয়া আলতো পড়ে
আমা সবাকার 'পরে।

ভোরের হাওয়া রোদের ছায়া
ফুল ফলাদির ঘ্রাণ ,
রোজ সকালে পাখির কূজন
জুড়ায় মোদের প্রাণ।

আঁধার শেষে আলোর উল্লাসে
বাড়াই দুটি হাত,
মিষ্টি আবেশে মনোরম বেশে
জানাই সুপ্রভাত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়