জাদুকরী কণ্ঠের জন্য
চির নিদ্রায় চলে গেলে তুমি
হে সঙ্গীত সম্রাট জুবিন দা,
কণ্ঠে তোমার ধ্বনিত মানবতার সুর
মোরা কেমনে ভুলিব তা।
বহু ভাষায় সফল সঙ্গীতজ্ঞ
অসমের গৌরব জুবিন দা
একাধারে বাংলা হিন্দি অসমীয়া
মোরা কেমনে ভুলিব তা।
আকাশে বাতাসে মর্মর ধ্বনি
কণ্ঠটা কী অপূর্ব,
" সুখে থেকো ভালো থেকো
দূর থেকে চাইবো।"
সঙ্গীতের জাদুকর জুবিন দা
সত্যিই তুমি অনন্য,
ভারতবাসী ভুলবে না কভু
জাদুকরী কণ্ঠের জন্য।
হে সঙ্গীত গুরু! অমর তুমি
সার্থক জনম এ ধরায়,
ভগ্ন হৃদয়ে লাখো জনতার ভীড়ে
জানাই অন্তিম বিদায়।
লাখো ভক্তের ভালোবাসার টানে
আবার ফিরে আসবে,
" তোমার জন্য মনের দোয়ার
খোলা যে রইবে।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন