তবু হাসি মুখে



হারায়ে সজনী     কাটে না রজনী 
        কার সাথে কথা কই,
পূর্ণিমার রাতে     তারাদের সাথে 
         একাকার হয়ে রই।

নিঝুম এ রাতে     চাঁদের আলোতে 
          বসে ভাবি এই বেলা,
হৃদয়ের মাঝে       কত ঢেউ জাগে 
          দেখে তারাদের খেলা।

শূণ্য আজি বুক     কোথায় সে সুখ
           কোথায় সে স্বপ্ন আশা,
জোনাকিরা উড়ে    আলো ঝরে পড়ে 
            বলিবারে নেই ভাষা।

ফুল তো ফুটিছে         ভ্রমর ছুটিছে 
             বাতাসে সুবাস আছে,
হৃদয়ের মাঝে    আজো বীণা বাজে 
              বুঝিবারে কেবা আছে!

রাতের আকাশে       তারাদের ভীড়ে 
                যদিও উঠে না রবি,
ধরনীর বুকে             তবু হাসি মুখে 
                এঁকে যাই সেই ছবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়