বর্ষণ শেষে



বৃষ্টি ভেজা দিনে তুমি অবিহনে 
ঘুম ঘুম লাগে চোখে,
অনুভবে পাই আঁখি খুলে নাই 
বিষাদের ছায়া মুখে।

মেঘের আড়ালে সূর্য ঢাকিলে 
কাঁদে না কখনো রবি,
শয়নে স্বপনে কিবা জাগরণে 
দেখি যে তোমার ছবি।

বর্ষণ শেষে ক্লান্ত আবেশে 
আসিবেই তুমি পাশে ,
ভাবনায় থাকি কল্পনায় আঁকি 
কাহাকে বলিনা ত্রাসে।

যত লাজ ভয় করে যাই জয়
কভুও করিনা হেলা,
আসিবেই তুমি ছিঁড়ে সব ভুমি 
আশা আছে শেষ বেলা।

ভগ্ন হৃদয়ে বলি বারে বারে 
দিয়েছি তোমারে ঠাঁই,
বুঝনা তা ভুল নেই কোন তুল
অচিরেই যেন পাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়