সুখের পরশ
পূর্বাকাশে রবির আলো
ঝিলমিলিয়ে হাসে,
শিশির ছোঁয়ায় দুর্বা ঘাস
রূপ সাগরে ভাসে।
ফুল কুড়াতে ছেলে মেয়ে
যায় সারি সারি,
হিমেল পরশ পেয়ে তারা
খুশি হয় ভারি।
শুভ্র শরৎ শিশির কণা
শিউলি ফুলের গায়ে,
বধুরা যায় জল আনতে
রাঙা নূপুর পায়ে।
নদীর কূলে কাশের বনে
বাহারি রঙ ফোঁটে,
প্রেম পিপাসু মৌমাছিরা
দলে দলে ছোটে।
ভোরের আলো লাগে ভালো
হাওয়ায় ফুলের ঘ্রাণ,
শরতের ওই মৃদু ছোঁয়ায়
ভরে উঠে প্রাণ।
মন ভুলানো প্রকৃতির এই
প্রেমের দৃশ্য দেখে,
কবির মনে সুখের পরশ
তাইতো কাব্য লিখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন