দুরন্ত দুর্দিনে



কল্পনার আকাশে ভেসে এসেছিলে কবে
মনের গহীনে ধারা বহিছে নিরবে,
বুঝলাম শুধু অনুভবে।

জানি নাই আজও কেন কর পিছু
একা আছি বসে করে মাথা নীচু,
তুমি এসেছিলে তবে?

আনমনে আছি বুজে দুটি আঁখি
মন মন্দিরে ফুল ফুটেছিল নাকি?
বৃষ্টি বাদল এই দিনে!

ঝর ঝর ঝরে লুটাইয়া পড়ে
আকাশে বাতাসে তারই ছায়া উড়ে,
আজি এই দুরন্ত দুর্দিনে।

কেমনে যে এলে এতো চুপিসারে
ছিনু ভাবনায় কোন অভিসারে,
এলে এবে খুলে বাহুডোর।

নাচে হৃদ আজি উল্লাস ভরি
ঝড় ঝাপটায় এবে নাহি ডরি,
এসো পাশে করি মন ভরপুর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়