রথের মেলা
সাঙ্গ করে সকল খেলা
খোকা যাচ্ছে রথের মেলা
বৃষ্টি বাদল দিনে।
ভুলটা যেন না হয় পাছে
কিপটে দাদুর শর্ত আছে
মেলা থেকে আনবে বাঁশি কিনে।
ছাতা হাতে চলছে দাদু
খোকা দেখছে একি জাদু
চৌরাস্তার ওই মোড়ে।
পড়লো দাদু পিছল খেয়ে
রথের রশি ধরতে যেয়ে
হাতের ছাতি দূরে ফেললো ছুড়ে।
রথের উপর বাজছে সানাই
ছোট বড় নাচছে সবাই
ফল ফুল যেন যাচ্ছে শুধু উড়ে।
অবাক হয়ে দেখে খোকা
চোখটি তাহার খায়নি ধোঁকা
পড়লো দাদু মোটা আন্টির ক্রোড়ে।
লজ্জায় দাদুর মাথা খাঁড়া
ঝড় বৃষ্টি করল তাড়া
রথের মেলা সাঙ্গ অবশেষ।
কেঁদে খোকা ফেনা ফেনা
হলো না তার বাঁশি কেনা
দাদু বলে আছি আমি বেশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন