বিদ্যালয় সঙ্গীত



ও--ও----আ-----
বিদ্যালয় মোদের বিদ্যালয়
আলোর সন্ধানে আমরা সবাই
মানুষ হওয়ার স্বপ্ন বোনে যাই।
গেয়ে যাই নব-প্রভাতের গান
মোরা হবো যে মহান।।২

মোরা গুরুর আদেশে পাই করুণা অপার,
এখানেই আছে যত জ্ঞানের আধার।২
জীবন যুদ্ধে মোরা সংগ্রাম করি
করি না তো কোন ভয়।
এখানে জ্ঞানের আলোতে হয় সূর্যোদয়।।
বিদ্যালয় মোদের বিদ্যালয় ----
আলোর সন্ধানে -------------------------------।।

আমাদের হতে হবে সত্যবাদী, 
হতে হবে আমাদের নির্ভীক
সৃষ্টির রহস্য ভেদ করি 
করবো আমরা বিশ্ব জয়।।
বিদ্যালয় মোদের বিদ্যালয় --
আলোর সন্ধানে--------------------------।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়