বন্ধুরা তো বেশিই মেকি
বন্ধুর সংখ্যা বেড়েই চলছে
বন্ধুত্ব আর কোথায় আছে
বসে বসে ভাবছি শুধু তাই।
ফেইসবুকটা আনলো কাছে
হাজার হাজার বন্ধু আছে
আসল বন্ধু কোথা খুঁজে পাই ?
যখন তখন ফ্রেণ্ড রিকুয়েস্ট
না চিনেও করি এক্সেপ্ট
শুধুই যে বাড়ছে ফ্রেণ্ড লিস্ট।
বন্ধু হয়েই ইনবক্সে
সিগন্যাল দেবে রাতদুপুরে
বন্ধু তুমিই আমার বেস্ট।
অনলাইনে চ্যাটিঙ কর
আসল বন্ধু ভুলে থাক
এ কেমন দিনটা এলো ভাই!
পোস্ট একটা দিয়ে দেখি
বন্ধুরা তো বেশিই মেকি
লাইক কমেন্টস তো নাই।
নিষ্ক্রিয় আর স্তব্ধ যারা
জায়গা জুড়ে আছে তারা
নতুনরা তো আসার সুযোগ নাই।
তাইতো বলি সক্রিয় হও
নাহলে ভাই বিদায় নাও
নতুনদের সুযোগ দিতে চাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন