নির্বোধ



মনের গভীরে আঘাত করে
ভাবলে তুমি জিতে গেলে,
নির্বোধ তুমি
যেখানে আঘাত করলে সেখানে
তুমিই ছিলে।

বুঝোনি তুমি রেখেছি তোমারে
কতই যতন ভরে,
অবুঝ তুমি
তাইতো ললনা বুঝেও বুঝোনা
বিরাজিছ হৃদে যুগ যুগ ধরে।

যে সন্দেহে আঘাতিলে প্রাণে
নিমেষেই সব ছারখার ,
বুঝবে গো তুমি আসবে সেদিন
যেদিন হয়তো রবোনা আর।

যত ই তুমি আঘাত কর
থাকবে হৃদয় মাঝে,
তব চঞ্চল পলক চোখের সে ভাষা
প্রতি ধমনীতে রাজে ।

ভাঙবে না মন কোন আঘাতেই
যত ই ভাবনা দূর
মনটা আমার তোমাতেই ভরা
হৃদয়ে যে বাজে তারই সুর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়