পাইতে নাজাত
করে সিয়াম সাধনা কতোই না আরাধনা
চলে গেল একটা মাস।
কতনা সংযম ভরে কষ্টে আত্মশুদ্ধি করে
দিনভর ছিনু উপবাস।
মোরা পাইতে নাজাত সকাতরে তুলে হাত
খুঁজছি ভিক্ষা কভু,
যত ভুল পাও মাফ করে দাও
বান্দা তোমার ই প্রভু!
সৃষ্টি ডাকিছে যাহারে ভেবে দেখ আহারে
ঘোষিয়াছে সেই পরোয়ারে।
সম্পদের হিসাব ধরে জাকাত আদায় করে
মুক্তি নাও পরপারে।
কাঁদে অসহায় শিশু রূপে সে নিষ্পাপ যীশু
কাতর তাদের প্রাণ।
ধনীদের ধন মাঝে তাদেরও হক আছে
খুলে দেখ নিজ জ্ঞান।
আসছে খুশির ঈদ ইহাদের নেই নীদ
কেমনে নতুন জামা পরে!
তোমার অনেক আছে ডেকে আন তারে কাছে
দান কর অকাতরে।
খুশিতে নাচুক ধরা দূর হোক যত জরা
ফুটুক মুখেতে নব হাসি ।
রাখিব নবীর মান উম্মত তাঁহার প্রাণ
সবারেই যেন ভালোবাসি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন