এ্যাপ্স নিয়ে



শিক্ষা সেতুর এ্যাপ্স এসেছে
শিক্ষাঙ্গনে ভিড় জমেছে
শিক্ষক সব মাঠে।

এ্যাপ্স নিয়ে ব্যস্ত সবাই
চাকরিটা তো বাঁচাতে চাই
পড়াশোনা লাটে।

কেউবা উঠে গাছের ডালে
কেউবা উঠে ঘরের চালে
কেউবা খোঁজে মই।

কেউবা হাসে কেউবা কাঁদে
কেউবা বলে পড়লাম ফাঁদে
নেটওয়ার্কটা কই?

এ্যপ্সের মাঝে নিতি নিতি
ছাত্র-ছাত্রীর উপস্থিতি
অর্ধ দিবস যায়।

আরো কত আছে স্ততি
মিড-ডে মিলের প্রস্তুতি
পড়াশোনার সময়টা কোথায়?

এমনি যদি চলে ধারা
শিক্ষক সব দিশেহারা
কে নিবে তার দায়।

কচিকাঁচা শিশুর তরে
আবার তা ভাবতে হবে
পাঠদানটা ক্যামনে করা যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়