জিব
হিফজুর রহমান লস্কর
হাড় ছাড়া জিব সতত সজীব
বুঝে দেখো সারাসার।
করে যায় কাজ খুলে দেখো রাজ
নেই কোনো দোষ তার।
করিয়া যতন করিলে কথন
ভগ্ন হৃদয় জুড়ে।
না পেলে যতন ভাঙে তন মন
অনল সমান পুড়ে।
টক ঝাল মিঠা নোনা আর তিতা
দিয়ে যায় যত স্বাদ।
হাসায় কাঁদায় রূপ বদলায়
সহে শত অপবাদ।
বন্দুকের গুলি জিবের যা বুলি
কভুও ফিরে না আহারে!
বলি হে মানব গণ করো নিয়ন্ত্রণ
নিজ জিব ব্যবহারে।
বাঁচিতে শত্রু থেকে শিক্ষা নাও জিব থেকে
দেখো তার জীবন নদে!
বত্রিশ শত্রুতে ঘেরা তারি মাঝে চলাফেরা
তবু সদা আছে নিরাপদে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন