হয়তো কারণ আছে
হিফজুর রহমান লস্কর
কারো কথা শুনে বুঝিবারে চাই
কথাটা কেমন খাঁটি।
বলবো কথা বুঝে নিয়ে পরে
দেখি না একটু ঘাঁটি।
হতেও পারে সত্য সেকথা
শুধু সে আমার কাছে,
আরো যারা আছে বলেছে মিথ্যা
হয়তো কারণ আছে।
মাটিকে কঠোর করে যে সূর্য
তাহাই বরফ গলায়,
বিদ্যুতের ছোঁয়া বরফ বানায়
আবার কখনো পুড়ায়।
পরিস্থিতি ও অবস্থানটা
বুঝে দেখো ভাই আগে,
একই কথার ফলটা ভিন্ন
ভাবতেও অবাক লাগে।
একের জায়গায় সে শুদ্ধ
তোমার জায়গায় তুমি,
না বুঝে যদি তর্ক করো
সেটা তো হবে পাগলামী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন