উত্তরণ
হিফজুর রহমান লস্কর
মরুর বুকে আলোর খুঁজে কাটলো যাহার দিন,
তাঁহার কথা স্মরণ করি এসো হে মুমিন।
উম্মতি উম্মতি করি কাঁদলো যাহার প্রাণ,
তিনি হলেন দয়ার নবী বাদশা দুজাহান।
খোদার সেজদা করেন নবী আহার নিদ্রা ভুলে,
পাপী উম্মত উদ্ধারিতে কাঁদেন দুই হাত তুলে।
খোদার আরশ কেঁপে উঠে কান্দনে তাঁহার,
পাহাড় পর্বত পশুপাখি কান্দে জারে জার।
পথের দিশা দিলেন খোদা পাইতে উদ্ধার,
আল-কোরানের বাণী নবী করিলেন প্রচার।
কোরান হাদিস মেনে চল নবীর উম্মত গণ,
হাশরে মিজানে তোমার হবে উত্তরণ।
নামাজ রোজা কায়েম কর খুলে মনের দ্বার,
শান্তির পথে চল মোমিন পাইতে দিদার।
দুনিয়াদারি আহাজারি আছ পেরেশান,
নবীর দুরুদ পড় মোমিন পাইতে এহসান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন