হেপ্পি নিউ ইয়ার
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-৩১/১২/২০২১
বর্ষ আসে বর্ষ যায়, তবু মোরা ফিরে চাই
পুরাতন স্মৃতি ঘিরে যদি কোন সুখ পাই।
সুখ দুঃখ হাসি কান্না, নিত্যই তো সহচর
এমনি করে কেটে যায় জীবনের সারাটি বছর।
তবু ফিরে দেখি, দুই হাজার একুশ সাল
হিসেব নিকেষ শেষে হই যে বেহাল।
কতো হাসি কতো ব্যথা, কতো দুঃখ কতো কথা
কতো না পাওয়া, কতো হারানো বিষাদ ব্যথা
দূর্যোগ মহামারীতে পুরোটা বছর ছিল বিষাদেই ভরা।
মনে হয় যেন হারিয়ে ফেলেছি অতীত পরম্পরা।
তবু মনে জাগে আশা, আসছে নতুন সাল
হয়তো এবার ঘুচিতে পারে, বিশ্বের সে আকাল।
হয়তো আবার নতুন ভাবে জাগিবে পুরো বিশ্ব
সবার পরশে সবাই হাসিবে, রবেনা কেউ নিঃস্ব।
রচিব আবার নতুন স্বপ্ন নতুন দিনের তরে
সকলে মিলে কাজ করে যাবো, রবেনা কেউ পড়ে।
রচিব আবার নতুন করিয়া উদয়ের জয়গান
সবার পরশে সুন্দর হবো, মিলাব সুরের তান।
পুরানো দিনের দুঃখকে ভুলে বাজাবো খুশির বীণ
সকল ব্যথার হোক অবসান আসুক সে সুদিন।
সৃষ্টি তো তার নিয়মেই চলে, তবু মনে থাকে আশা
নতুন বছরে পাই যেন সবে, স্রষ্টার ভালোবাসা।
যেখানে যত বন্ধু আছো গো, শুন মাই ডিয়ার
শুভেচ্ছা জানাই প্রাণ খুলে আজি হেপ্পি নিউ ইয়ার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন