বড়দিন

শিরোনামঃ বড়দিন
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২৫/১২/২০২১

২৫শে ডিসেম্বর বিশ্ব মাঝে
পবিত্র এক দিন
চার্চ সেজেছে নতুন সাজে
এলো যে বড়দিন।

পবিত্র এ দিনটি আসে 
একটি বছর পরে
প্রভু যীশু কে স্মরণ করি
বিশ্ব শান্তির তরে।

আলোর রোশনা ঝরিয়ে পড়ুক
হৃদয়ে হোক আলো
প্রভু যেন দূর করে দেন
সবার মনের কালো।

এই দিবসে সবার প্রতি
রইলো ভালোবাসা
যীশুর দেখানো পথটাই হোক
মোদের চলার ভরসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়