চা বাগান
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২৭/১২/২০২১
দিগন্ত জুড়ে ছেয়ে আছে
চিরসবুজের পাহাড়
তারি মাঝে উঁচুনিচু
অপরূপ রূপের বাহার।
আঁকাবাঁকা পথ ধরে
সারি সারি গাছ
শত শ্রমিকের সমারোহ তায়
দূর থেকে করি আঁচ।
কাঁধে ঝুড়ি হাতে শান
রমনীরা ধরে তান
গানের সুরে সুরে তুলে নেয় পাতা
এতো বাগানের শান।
দৃষ্টি নন্দন চাবাগান।
চিরসবুজ বাগানের মাঝে মাঝে
ঝরনা ও জলাধার
নানা রঙের পশু পক্ষীর
বিচরণ সে আধার।
বিশ্ব নন্দিত আসামের চাবাগান
চাপাতাও বিশ্বের সেরা
যার গন্ধে মেতে উঠে মন
সবার স্বপ্ন ঘেরা।
আসাম ভূমির সম্পদ যেন
বিধাতার অকৃপণ দান
নয়নাভিরাম দৃশ্য বাহার
জুড়ায় সবার প্রাণ।
দৃষ্টি নন্দন চাবাগান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন