পায়নি সুবিচার



সততার মূল্যে সেবার ব্রত চেয়েছিলে তুমি মৌমিতা,
নরপিশাচের দল কেড়ে নিল কেন তোমার সেই স্বাধীনতা?
বাঁচতে ওরা দেয়নি তোমায় নিষ্পাপ ছিলে তুমি,
আর জি করে নিথর দেহ কাঁদছে ভারত ভুমি।
ধর্ষণ করে খুন, খুন করে ধর্ষণ শুনেনি কেউ কভু,
স্বাধীন ভারতে এটাও সম্ভব ভাবতে হলো তবু।
শত অপরাধী এক ই কাণ্ডে পশুও মানে যে হার,
ছিঃ ছিঃ! ধিক! শত ধিক! এত লজ্জা মানব সভ্যতার।
বলতে পারো হে ভারত মাতা আমরা কি সত্যিই স্বাধীন?
ধুঁকে ধুঁকে কাঁদছে মাতা সে তো নির্লজ্জতায় পরাধীন।
পথ মিছিল উন্মাদনা সুবিচারের দাবির সাথে,
ইতিহাসটা ঘেঁটে দেখ বিচার হবে কোন ধারাতে?
আবেদন আর নিবেদনে কভুও ভরবে না গো থালা,
ধর্ষকরাও এ দেশেতে পায় যে ফুলের মালা।
কাশ্মীর থেকে কন্যাকুমারী দিল্লি থেকে মনিপুর,
রাজস্থান থেকে কলকাতায় সেই সে বিষাদ সুর!
ভারতী মা সবখানেতেই কাম লালসার শিকার,
অভাগী মায়ের কান্না কখনো পায়নি সুবিচার।
জাগো নারী জাগো ছিনিয়ে নিতে অধিকার,
অস্ত্র হাতে গর্জে ওঠো করবো মোরা অসুর সংহার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়