সংক্রান্তির শুভেচ্ছা
হিফজুর রহমান লস্কর
বাঙালি যে এক জাতি বিশ্ব জুড়া আছে খ্যাতি
নয় তাহা কারো অজানা।
বারো মাসে তেরো পার্বণ বাঙালিরা করে তর্পণ
সঙ্গে থাকে খাবার বাহানা।
পৌষ সংক্রান্তির মেলা অপেক্ষায় কাটে বেলা
সর্বত্রই খুশির জোয়ার।
বাজারে পসরা সাজে পিঠে পুলির গন্ধ 'রাজে
কেনা কাটা চলে বারবার।
পৌষের শেষ রাত মিলেমিশে করে পাত
মেজিতে টুসি জাগরণে ।
সারিয়া প্রভাত স্নান মেজিরে করে দাহন
পাশে বসে শীত নিবারণে।
তিল নারকেল কুড় সাথে আছে খেজুর গুড়
তার সাথে কত কিছু আর।
ক্ষীর ননী গুড় মিঠা তার সাথে চুঙ্গা পিঠা
বাঙালির খাবার বাহার!
সেদিন আকাশে বাতাসে পিঠে পুলি গন্ধে ভাসে
ঘরে ঘরে মিলে যে সবাই।
সংক্রান্তির প্রাক ক্ষণে আজিকার এ শুভ দিনে
সকলে শুভেচ্ছা জানাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন