সাম্য শান্তির প্রতিষ্ঠাতা ( গজল)
হিফজুর রহমান লস্কর
বিশ্ব নবী নূরের ছবি আছেন মদিনায়
শত শত সালাম ভেজি নবীজীর রওজায়।।
মরু কূলে জন্ম যাহার নেই যে কোন তুল
সাম্য শান্তির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রসুল।।
স্রষ্টা তাঁরে সৃষ্টি করেন আপন মহিমায়
দু জাহানের বাদশা করে পাঠান দুনিয়ায়।।
তিনি বিশ্ব নবী নূরের ছবি আছেন মদিনায়
শত শত সালাম ভেজি নবীজীর রওজায়।।
হেরা গুহায় পেলেন নবী খোদার ই কালাম
হুরপরী আর ফেরেশতারা জানায় সালাম।।
তিনি বিশ্ব নবী নূরের ছবি আছেন মদিনায়
শত শত সালাম ভেজি নবীজীর রওজায়।।
হাতে নিয়ে খোদার বাণী করিলেন প্রচার,
যার নামের উছিলাতে পাইবো দিদার।।
তিনি বিশ্ব নবী নূরের ছবি আছেন মদিনায়
শত শত সালাম ভেজি নবীজীর রওজায়।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন