চোখে অশ্রু মুখে হাসি


হিফজুর রহমান লস্কর

পথের ধারে অনাথ শিশু
ক্ষুধায় কাতর প্রাণ,
কত কথা বলে কেউ
 কেউবা করে দান।

শীত গ্রীষ্ম সমান চলে
খালি গায়ে থাকে,
কত রজনী উপোস থাকে
কে তার খবর রাখে।

পাশের বাড়ি অন্নপ্রাশন 
ভিড় জমেছে তায় ,
একটুখানি খাবার লোভে
বাটি নিয়ে যায়।

গৃহকর্তা বাটি ভর্তি
খাবার দিল আসি,
শিশুর চোখে অশ্রু ঝরে
মুখে ফুটে হাসি।

সে হাসিতে সবাই খুশি
গৃহকর্তার কাজে,
মানবতাবোধ জেগে আছে
আজও ধরা মাঝে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়