আবুল কালাম স্মরণে
হিফজুর রহমান লস্কর
পরাধীন ভারতের মুক্তিকামী নেতা
সংগ্রামী বীর আবুল কালাম,
সাম্যবাদের মূর্ত প্রতীক তুমি
তোমার তরে হাজার সালাম।
দেশমাতৃকার আজাদীর তরে
নাম নিয়েছিলে আজাদ,
ধর্মান্ধতার গোঁড়ামি নাশিতে
কোন চেষ্টাই যায়নি বাদ।
অখণ্ড ভারতের রক্ষার তরে
লড়েছিলে তুমি বীর,
বৃটিশ শাসন নির্মুল করতে
উঁচু ছিল তব শির।
তুমি জানতে,
স্বদেশীর মাঝে একতা নাহলে
স্বাধীনতা বহুদূর
তাইতো তোমার লেখনীতে পাই
জাতীয়তাবাদের অভিনব সুর।
জাতি ধর্মের বিভেদ ঘুচাতে
খুঁজেছিলে তুমি পথ,
তাইতো গড়িলে একতার তরে
মুক্তি আন্দোলন খিলাফত।
সব প্রচেষ্টা সফল হলো
পেলাম মোরা স্বাধীনতা,
অখণ্ড ভারত রাখতে পারোনি
মোরা কেমনে ভুলিব তা!
হে শিক্ষাবিদ দার্শনিক
সত্যিই তুমি আজাদ,
স্বাধীন ভারতের শিক্ষা মন্ত্রী হয়ে
করেছো শিক্ষার আবাদ।
প্রাথমিক থেকে উচ্চ শিক্ষায়
করেছো তুমি আধুনিকীকরণ,
তাইতো তোমার জন্মদিনে আজি
শিক্ষা দিবস রূপে করছি স্মরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন