কাঠবেড়ালির বিয়ে

 কাঠবেড়ালির বিয়ে
রচনা: হিফজুর রহমান লস্কর

কাঠবেড়ালির বিয়ে হবে চলছে আয়োজন
সকল পশু আসলো সেথা পেয়ে নিমন্ত্রণ।
বিয়ের আসর পাতা হলো লিচু গাছের নীচে
কাঠবেড়ালি চলছে আগে সবাই পিছে পিছে।
মাথায় মুকুট কাঠবেড়ালি চলছে হেলেদুলে
হাতি নাচে ভালুক নাচে বাঁশীর তালে তালে।
হনুমান বাজায় বাঁশী সিংহ বাজায় ঢোল
শিয়াল বসে ওৎ পেতেছে খাবে মাংসের ঝোল।
নাচগান আর আনন্দেতে চলছে হাসাহাসি
লগ্ন মতে বিয়ে হলো সবাই খুবই খুশি।
খাবার টেবিল বসলো সবাই বিয়ের পর্ব শেষে
বরের সাথে কনে বসলো নব বধু বেশে।
ভিন্ন জাতির পশুর তরে ভিন্ন ভিন্ন খাবার
সাত শো টাকায় ডাক রেখেছে বানর ক্যাটারার।
আমিষ ও নিরামিষ যার যাহা চাই
কাঠবেড়ালির আদেশ হলো সবই যেন পাই।
এক টেবিলে খাচ্ছে সবাই পুলাও মাংস ঝোল
খরগোশ বলে জাতটা গেল এতো বড় ভুল।
শুরু হলো ঝগড়াঝাঁটি উঠলো সবার রাগ
ফলাহারি মাংসাহারী  হলো দুটি ভাগ।
দু' দলেতে ঝগড়া শুরু শিয়াল নিল সূযোগ
বলে তোরা ঝগড়া কর আমি করি ভোগ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়