খোকা ও ধোঁকা


রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ -০১/১০/২০২২

শিশুর হাসি ভালোবাসি
দেখছি আমি তাই,
বেলুন হাতে খেলছে খোকা
খুশির সীমা নাই।

দূর থেকে ভাবছি বসে
খুশির আয়ু কত,
এক নিমেষেই হারিয়ে গেল
হায়রে খুশি যত।

ফাটলো বেলুন কাঁদলো খোকা
বকলো তাহার মায়,
ভাবলাম আমি কিনে দেবো
একটা বেলুন তায়।

সে ভাবনায় ভাঁটা পড়লো
ভাবনা এলো মনে,
চাওয়া পাওয়া ভাঙাগড়া
আসবেই ক্ষণে ক্ষণে।

দিলাম না যে বেলুন কিনে
নইতো আমি কৃপণ,
সকল ব্যথা সইতে হবে
এরই নাম তো জীবন।

এ হারানোর ব্যথা থেকে
শিক্ষা নেবে খোকা,
সহনশীলতায় বাঁচতে হবে
আসুক যতই ধোঁকা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়