ভুল
রচনা হিফজুর রহমান লস্কর
জীবন মানেই শুধু কাজ আর কাজ
ভুল শুদ্ধ হোক তাতে নেই কোন লাজ।
ভুল হবে ভয়ে যারা কর্ম নাহি করে
অলস অবোধ তারা এই ধরা 'পরে।
কাজে যদি ভুল হয় সে তো নহে পরাজয়
ভুলের মাঝেই সদা শুদ্ধটা লুকিয়ে রয়।
জ্ঞানী জন কাজ করে ভয় নাহি থাকে
ভুল থেকে শিক্ষা লয় জীবনের বাঁকে।
ভুল তো সবারই হয় তবে কেন কর ভয়
ভুলের ভয়ে কি কেউ হাত গুটে বসে রয়?
কাজটা আরম্ভ কর হোক তাতে ভুল
ভুল থেকে শিক্ষা পাবে হয়োনা ব্যাকুল।
সভ্যতার আঁধারেতে যত বড় কাজ
সফলতার মূলে দেখ 'ভুল' ছিল রাজ।
বার বার ভুল করে পরে শুদ্ধ হয়
সে শুদ্ধটাই বিশ্ব মাঝে লয় পরিচয়।
কাঁটার মাঝে ফুলের বুকে মধু জমে রয়
অলি তা আহরণে বার বার উড়ে বয়।
অতি বড় বুদ্ধিমতি কাজ নাহি করে
বিধাতার ও সাধ্য নেই ভুল তার ধরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন